কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বপ্ন দেখালেও পাঁচ মাসে উল্লেখযোগ্য পরিবর্তন নেই : ফয়জুল করীম

সমাবেশে ফয়জুল করীম। ছবি : সংগৃহীত
সমাবেশে ফয়জুল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতিকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। কিন্তু বিগত পাঁচ মাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, দেশের মানুষ রাজনৈতিক হানাহানি, ভঙ্গুর আইনশৃঙ্খলা, দলীয় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাত্র সংগঠনের তাণ্ডব, জবরদখল, ধর্ষণ, হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, লুটতরাজ ও সিন্ডিকেটের অবসান চায়। তারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন।

বুধবার (১ জানুয়ারি) বিকালে চরমোনাইয়ের বুখাইনগর বাজারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, আমরা আশাবাদী যথাসময়ে কঠিন ও কার্যকর পদক্ষেপ নিলে তারা সফল হবেন। আগে একদল চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারত্ব, সিন্ডিকেট করে জনগণের রক্ত চুষে নিত, এখন অন্য দল এগুলো নিয়ন্ত্রণ করছে। দেশের আইনশৃঙ্খখলা পরিস্থিতি উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা নিতে হবে।

বাজারদর নিয়ে ফয়জুল করীশ বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশ পরিচালনায় সবার আগে প্রয়োজন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের। তাই উপদেষ্টা নির্বাচনে তারা আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন খাতে ঘাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে ভালো ও যোগ্য লোকদের স্থলাভিষিক্ত করতে হবে। দেশের সাধারণ জনগণই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারাকারীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো প্রয়োজন। গণমাধ্যমে হস্তক্ষেপ বন্ধে কার্যকর ভূমিকা নিতে হবে।

কেউ বিধর্মীদের নির্যাতন করতে চাইলে তাদের কঠোর হাতে দমনের আহ্বানও জানিয়েছেন তিনি। সমাবেশে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X