কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:১১ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার গাড়িবহরে আহত বিএনপি নেতা সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান। পুরোনো ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান। পুরোনো ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় গাড়িবহর থেকে পায়ে আঘাত পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গুলশান অ্যাভিনিউতে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা উঠে যায় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর। এতে তিনি পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।

তাকে আগামী দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানান শায়রুল।

মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি।

এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশে মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার আগে রাত ৮টা ১৫ মিনিটে খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে রওনা হয় গাড়িবহর।

খালেদা জিয়াকে বিদায় জানাতে ও একনজর দেখতে সড়কে মানুষের ঢল নামে। বিএনপি ও অঙ্গ-সহযোগী নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সমমনা দলগুলোর নেতারাও ছুটে যান গুলশানের বাসভবন ফিরোজার সামনে। নিরাপত্তা জোরদার করা হয় বাসার সামনের সড়কের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X