কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১২:১৮ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

সকাল হতে না হতেই কনকনে শীত উপেক্ষা করে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন ক্লিনিকে যান তিনি।

এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরেফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে মঙ্গলবার (০৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন খালেদা জিয়া। সেখানে পৌঁছে গত বুধবার ক্লিনিকে ভর্তির পর প্রায় সার্বক্ষণিক মা খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন বড় ছেলে তারেক রহমান। পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X