কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘কারও কারও আচরণে পুরোনো জমানার মতো দম্ভ দেখা যাচ্ছে’

বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কারো কারো আচরণে পুরোনো জমানার মতো দম্ভ, অহমিকা দেখা যাচ্ছে। এক ধরনের খবরদারি ও দখলদারিত্বের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি কারও হঠকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন যাতে বিসর্জনে পরিণত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন।

রোববার (১২ জানুয়ারি) বিকালে শেরপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেরপুরের পৌর টাউন হল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না। সরকার তার কাজের অগ্রাধিকার ঠিক করতে পারছে না।

তিনি সরকারকে উচ্চাভিলাষী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণের আহ্বান জানান। তিনি স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি না করতে সরকারকে পরামর্শ দেন।

অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের উপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে সাইফুল হক বলেন, এটা আগুনে ঘি ঢালার মতো। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশাহারা তখন এই পদক্ষেপ জনদুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি আইএমএফের পরামর্শে নেওয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

পার্টির শেরপুর জেলা সম্পাদক এমডি ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য সজীব সরকার রতন, পার্টির জেলা সংগঠক রাসেল রানা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক গোলাম রব্বানী।

সভার শুরুতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সম্মেলনে এমডি ফিরোজকে আহ্বায়ক ও রাসেল রানাকে সদস্য সচিব নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১০

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১১

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১২

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৩

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৪

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৫

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৬

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৭

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৮

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৯

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

২০
X