কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন
ছাত্রশিবিরের লগো। ছবি: কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য সারা দেশের সকল শাখা, কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে বলা হয়, গত ৩১ ডিসেম্বর সারা দেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন। এরপর সারা দেশে একযোগে সদস্য শাখা, সাথী শাখা ও জেলা শাখাসমূহের কমিটি গঠন সম্পন্ন করা হয়। ১৪ ও ১৫ জানুয়ারি দুদিনব্যাপী কার্যকরী পরিষদ সদস্য নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৬ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে আরও ১৪ জন কার্যকরী পরিষদ সদস্য মনোনয়ন প্রদান করেন। পাশাপাশি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে তিনি কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১০

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১১

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১২

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১৩

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১৪

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১৫

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৬

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৭

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৮

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৯

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

২০
X