রাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

ইসলামী ছাত্রশিবির রাবি শাখার নতুন নেতৃত্ব। ছবি : সংগৃহীত
ইসলামী ছাত্রশিবির রাবি শাখার নতুন নেতৃত্ব। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটায় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনীত করেন।

শিবির সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল বিগত কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি এমফিলে অধ্যয়নরত আছেন।

অন্যদিকে, নির্বাচিত সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। নতুন নেতৃবৃন্দ শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

সদস্য সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখা সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X