কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে’

ঢাকা মেডিকেল কলেজের সামনে আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা
ঢাকা মেডিকেল কলেজের সামনে আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত ৫৪ বছরে ক্ষমতার জন্য লাখ লাখ শহীদের আত্মত্যাগকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের স্বপ্ন-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হয়নি।

শহীদ আসাদ দিবস উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসাদ স্মৃতিস্তম্ভে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদ আসাদের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা প্রদর্শনের পর উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমে প্রদত্ত বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ আসাদের রক্তের ধারাতেই ৬৯-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং মুক্তিযুদ্ধের জমিন তৈরি হয়।

তিনি আরও বলেন, আসাদের স্বপ্ন ছিল শোষণ বৈষম্যহীন জনগণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা। কিন্তু তার শহীদ হওয়ার পর ৫৫ বছর পার হলেও বাংলাদেশ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক হয়নি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা বলেন, ২০২৪-এর ছাত্র শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান আসাদসহ আমাদের লাখ লাখ শহীদের স্বপ্ন, শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেওয়া যাবে না। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, জোনায়েত হোসেন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১০

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১১

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১২

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৩

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১৪

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১৫

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৭

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X