মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:১০ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্নাতকে ৪-এ ৩.৯৯ পেয়ে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ

মু. সাজ্জাদ হোসাইন খাঁন। ছবি : সংগৃহীত
মু. সাজ্জাদ হোসাইন খাঁন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৯৯ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তার স্নাতক শ্রেণির চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়।

সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে অধ্যয়ন করছেন তিনি। স্নাতকোত্তর সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ফলাফল সম্পর্কে জানতে চাইলে সাজ্জাদ বলেন- আলহামদুলিল্লাহ, স্নাতকের ফলাফল প্রকাশিত হলো আজ। সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৯৯ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছি। এর মধ্যে দিয়ে আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো।

স্নাতকের ফল পেয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার এই ছোট্ট রেজাল্টের পেছনে যতটা না আমার মেহনত ভূমিকা রয়েছে, তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে আমার বাবা-মায়ের দোয়া। প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষকের দেওয়া তালিম এবং আমার সার্কেল ও ভাই-বন্ধুদের সোহবত। আমি আমার এই ফলাফলকে তোহফা দিচ্ছি— আমার বাবা, মা, একমাত্র ছোট বোনকে।

এর আগে গতকাল বুধবার (২২ জানুয়ারি) ২০২৫ সেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের ১৮ সদস্যবিশিষ্ট ইসলামী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে তিনি প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

প্রসঙ্গত, সাজ্জাদ গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করে ২০১৯-২০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে ভর্তি হন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। একাডেমিক পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন ভাষার বই অনুবাদ করেন। সাজ্জাদের অনুবাদ করা বইয়ের সংখ্যা প্রায় ২০টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X