মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের আন্দোলনে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জাতীয় নাগরিক কমিটির

জাতীয় নাগরিক কমিটি। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটি। ছবি : সংগৃহীত

শিক্ষকদের আন্দোলনে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। একইসঙ্গে অতিদ্রুত শিক্ষকদের দাবি আমলে নিয়ে শান্তিপূর্ণ সমাধান করার আহ্বান করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। কিন্তু ২৫ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রের কোনো দায়িত্বশীল প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করেনি, যা চরম অবহেলার বহিঃপ্রকাশ।

রোববার আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে রাজধানীর শাহবাগে আমাদের সম্মানিত শিক্ষকদের আন্দোলনে হামলা করেছে যা ’২৪এর অভ্যুত্থান পরিপন্থি। আমরা এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর এহেন পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জাতীয় নাগরিক কমিটি মনে করে, দাবি আদায়ে আন্দোলন করার অধিকার সবার আছে। সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের পথ খুঁজে বের করা। কোনোভাবেই পুলিশ দ্বারা জোরপূর্বক দমন গণতান্ত্রিক পরিবেশের পথ সুগম করবে না।

জাতীয় নাগরিক কমিটির থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বাহিনীকে সংস্কারের আহ্বান জানিয়ে আসছি। সেইসঙ্গে আমরা অতিদ্রুত শিক্ষকদের দাবি আমলে নিয়ে শান্তিপূর্ণ সমাধান করার আহ্বান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X