কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চব্বিশের গণঅভ্যুত্থান : শহীদ আহনাফের পরিবারের পাশে তারেক রহমান

শহীদ আহনাফের পরিবারের পাশে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
শহীদ আহনাফের পরিবারের পাশে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। ছবি : কালবেলা

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। বিএনএফ শাহীন কলেজের এই শিক্ষার্থী রাজধানীর মিরপুর-১০ এলাকায় শহীদ হন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শহীদ আহনাফের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন— দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রাজধানী ঢাকার মিরপুর-১০ সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— মিরপুর থানা যুবদল আহ্বায়ক মো. শাকিল মোল্লা, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, হাবিবুল বাশার, সাবেক সহসভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, ঢাকা মহানগর ছাত্রদল (পশ্চিম)-এর সভাপতি রবিন, সাধারণ সম্পাদক আকরাম, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শারিফুল ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদল নেতা আকাশ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহসহ মিরপুর থানা বিএনপির নেতারা।

উল্লেখ্য, শহীদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফ গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে মিরপুর-১০ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X