কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কুমিল্লায় যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন কোনো অবস্থায় এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, কুমিল্লায় অমানবিক নির্যাতনের কারণে মো. তৌহিদুল ইসলাম নামের এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। নিহত যুবদল নেতার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকরা।

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশবাসী কোনোভাবেই বরদাস্ত করবে না। এ ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কেবল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের স্মৃতিকেই মনে করিয়ে দেয়।

তিনি বলেন, দেশবাসী আর কোনো গুম, খুন, নির্যাতন, নিপীড়ন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে চায় না।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে দায়ীদের চিহ্নিত এবং যথাযথ তদন্তের মাধ্যমে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X