কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের

আওয়ামী লীগ ও ছাত্র অধিকার পরিষদের কোলাজ ছবি। সংগৃহীত
আওয়ামী লীগ ও ছাত্র অধিকার পরিষদের কোলাজ ছবি। সংগৃহীত

আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলোর সব কার্যক্রম আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা।

এ ছাড়া দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ ঘোষণা দিয়ে বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে, তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কী পারবে না, সে সিদ্ধান্ত আহত ও নিহতদের স্বজনরা নেবেন।’

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ চার দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়।

পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়।

দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৬ ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১০

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১২

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৩

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৪

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৫

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৭

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৮

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৯

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

২০
X