রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরকে শুভেচ্ছা বাংলাদেশ ছাত্রমিশনের

ছাত্রশিবিরকে শুভেচ্ছা বাংলাদেশ ছাত্রমিশনের
ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে ছাত্রমিশনের নেতারা। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ লেবার পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ছাত্রশিবিরের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় হয়। বাংলাদেশ ছাত্রমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ বৈষম্যহীন ইসলামের বাংলাদেশ গড়ার বিকল্প নেই।

তিনি বলেন, গত ১৬ বছর স্বৈরাচারী অবৈধ আওয়ামী সরকার দেশে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। দুর্নীতি-দুঃশাসন গোটা জাতিকে গ্রাস করেছিল। মানুষের জান-মালের কোনো নিরাপত্তা ছিল না।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। তবে দেশ আজও ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে আজও শ্বাসরুদ্ধকর ও ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে আমাদের সবাইকে সদা সজাগ- সতর্ক থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. নুরুল ইসলাম। অন্যদিকে বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান ও কেন্দ্রীয় সদস্য রাব্বি উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X