মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ইনাম আহমেদ চৌধুরী আর নেই

ইনাম আহমেদ চৌধুরী। ছবি : সংগৃহীত
ইনাম আহমেদ চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান, রাজনীতিবিদ ও সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার পরে রাজধানীর বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ইনাম আহমেদ চৌধুরীর ছেলে নাদিম চৌধুরী রাতে বলেন, তার বাবা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বনানীর বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাদিম বলেন, তার বোন ও অন্যান্য স্বজনেরা দেশের বাইরে থাকার কারণে ৬ ফেব্রুয়ারি জানাজা ও দাফন হবে।

ইনাম আহমেদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৬০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে চাকরিজীবন শুরু করা ইনাম আহমদ চৌধুরী স্বাধীন বাংলাদেশে সচিবের দায়িত্বও পালন করেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা হয়েছে তার।

অবসরের পর ১৯৯৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যানও করা হয়েছিল তাকে। জিয়াকে নিয়ে তার লেখা বইও রয়েছে।

এই সাবেক আমলা ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। পরে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X