কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১২:৩০ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত নয়, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে জনগণ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিএনপি। তারা মনে করছে, বিদেশিরা এসে তাদের ক্ষমতায় বসাবে। তারা (বিএনপি) বলে আওয়ামী লীগকে নাকি ভারত ক্ষমতায় বসাবে। আমরা বলতে চাই— ভারত নয়, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে দেশের জনগণ।

শনিবার (১৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে এই দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যা‌রা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কথা বলেন, তাহলে ৭১ সালে কী হয়েছিল? সেটা কি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়?’

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ- এমন কোনো মন্তব্য ভারত থেকে পাইনি। আমাদের ক্ষমতায় বসাবে জনগণ, বরং বিএনপি তাকিয়ে আছে বিদেশিদের দিকে।

রিমোটকন্ট্রেল রাজনীতি বাংলাদেশে চলবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা পালাব না, আওয়ামী লীগ পালায় না। পালিয়ে গেছে তারেক।

তিনি বলেন, মানুষের জীবন ডেঙ্গুর হাতে যেমন নিরাপদ নয়, তেমনি বাংলাদেশও বিএনপির হাতে নিরাপদ নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাকিয়ে আছে আমেরিকার দিকে; কখন নিষেধাজ্ঞা, ভিসানীতি দেবে তার আশায়। তাকাতে তাকাতে চোখের পাওয়ার কমে গেছে। এখন আর কিছু দেখতে পায় না। আর আওয়ামী লীগ তাকিয়ে আছে দেশের জনগণের দিকে।

বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডেঙ্গুবিরোধী এ কর্মসূচিকে দেশব্যাপী জোরদার করতে স্থানীয় প্রশাসন, কর্তৃপক্ষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X