কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৭:১১ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের ভূমিকা পরিষ্কার হয়ে উঠেছিল’

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ফিরে দেখা ১৯৭৫ সালের ১৫ আগস্ট’। ছবি : কালবেলা
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ফিরে দেখা ১৯৭৫ সালের ১৫ আগস্ট’। ছবি : কালবেলা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তদন্ত শেষে খন্দকার মোশতাকের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেলেও তার মৃত্যুর কারণে সে নামটি বিচার শুরু হওয়ার আগেই বাদ দেওয়া হয়েছিল। তদন্তকালে বঙ্গবন্ধুর হত্যায় জিয়াউর রহমানের ভূমিকাও পরিষ্কার হয়ে উঠেছিল। কিন্তু অনেক আগেই মৃত্যুর কারণে তাকে আসামি করা হয়নি।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর আয়োজনে ‘ফিরে দেখা ১৯৭৫ সালের ১৫ আগস্ট’ একক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার বিকাল ৪টায় একক বক্তৃতা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যায় বিদেশি রাষ্ট্র, তাদের গোয়েন্দা সংস্থা, রাজনীতিক ইত্যাদির ভূমিকা নিরূপণ করা। যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিক, রাষ্ট্র হিসাবে পাকিস্তান এবং তাদের সামরিক গোয়েন্দা সংস্থা, আইএসআই এবং চীনও বঙ্গবন্ধু হত্যা যড়যন্ত্রে যুক্ত ছিল।’

সম্মানিত অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক ও গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি ড. মুনতাসীর মামুন বলেন, ‘ঘটনাস্বরূপ প্রগতিশীলদের অনেক সময় তারা গুরুত্ব দেন না। তাদের ভালো কাজকে প্রশংসা করেন না। এমনকি কথাও বলেন না। কিন্তু অপরদিকে প্রতিক্রিয়াশীলদের যে কোনো কাজের প্রতি তাদের সরব থাকতে দেখা যায়। অধিকন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রতিক্রিয়াশীলরাই তাদের কাজ দিয়ে প্রগতিশীলদের থেকে অনেক এগিয়ে যায়।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইসড অধ্যাপক ড. মাহবুবর রহমান। আলোচনায় অংশ নেন গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের, গবেষক আশরাফুন নাহার। ধন্যবাদ জানান বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১১

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১২

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৩

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৪

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৫

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৬

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৭

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৮

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৯

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

২০
X