কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধীদের এক থাকতে হবে : জামাল হায়দার

সার্জেন্ট জহুরুল হকের হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। ছবি : সংগৃহীত
সার্জেন্ট জহুরুল হকের হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা। ছবি : সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম ও অর্জনকে সঠিক পথে পরিচালিত করতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারীদের জনগণের সুখ-দুঃখের সঙ্গে এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, যারা মহান নেতা, যারা এ দেশের রূপকার- তাদের ভুলবেন না, ভোলা যায় না।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সার্জেন্ট জহুরুল হকের হত্যা দিবস উপলক্ষে গণতন্ত্রমুখী নির্বাচনী জোট ‘স্বাধীনতার মঞ্চ’ আয়োজিত এক আলোচনা সভায় জামাল হায়দার এসব কথা বলেন।

১২ দলীয় জোট প্রধান বলেন, আজ নতুন করে স্বৈরাচারবিরোধী, ফ্যাসিস্ট শাসনবিরোধী আন্দোলন গড়ে উঠেছে। এর নেতৃত্ব যারা দিচ্ছে, তাদের বলতে চাই- অতীতকে অস্বীকার করে হয় না, আমাদের স্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারব না।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামীতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরিত হবে। একটি সুখী, সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলতে সক্ষম হবো।

‘স্বাধীনতার মঞ্চ’-এর প্রধান সমন্বয়ক ও জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১০

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১১

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১২

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৩

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৪

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৫

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৬

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৭

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৯

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

২০
X