কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় ঐকমত্য কমিশন

সুপারিশ পর্যালোচনার পর মতামত দেবে ১২ দলীয় জোট

১২ দলীয় জোটের আলোচনা সভা। ছবি : কালবেলা
১২ দলীয় জোটের আলোচনা সভা। ছবি : কালবেলা

জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত সুপারিশগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সে বিষয়ে মতামত দেবে বলে জানিয়েছে ১২ দলীয় জোট।

শুক্রবার (৭ মার্চ) জোটের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে দেশের সংবিধান, নির্বাচন, পুলিশ, জনপ্রশাসন, বিচার, দুর্নীতির বিষয়ে সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটি কর্তৃক প্রেরিত সুপারিশগুলো নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন- জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে, এ বিষয়ে জোটের পূর্ণাঙ্গ বৈঠকে বিশদভাবে আলোচনা করা হবে। তবে নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের এ সব সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদন প্রেরণ করা সম্ভব নাও হতে পারে। প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের নিকট এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১০

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১১

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৩

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৪

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৫

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৯

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

২০
X