কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে নীরবতা

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ছবি : সংগৃহীত

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা। গীতা থেকে পাঠ করেন অর্পিতা শামা দেব, ত্রিপিটক থেকে পাঠ করেন আবির বড়ুয়া, বাইবেল থেকে পাঠ করেন অলীক বাণী।

এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরই মধ্যে নতুন দলের শীর্ষ কয়েকটি পদে নাম চূড়ান্ত হয়েছে। তারুণ্যনির্ভর নতুন এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে আরও যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ রাজনীতিকরা।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠানস্থলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে আগতদের মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের তল্লাশি পার করে ভেতরে প্রবেশ করতে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১২

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৩

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৫

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৬

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৮

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৯

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

২০
X