কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মাসব্যাপী গণ-ইফতারের আয়োজন করবে এবি পার্টি

দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন মজিবুর রহমান মঞ্জু। ছবি: কালবেলা
দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন মজিবুর রহমান মঞ্জু। ছবি: কালবেলা

প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজানে মাসব্যাপী গণ-ইফতারের আয়োজন করবে এবি পার্টি-আমার বাংলাদেশ পার্টি। প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে প্রতিদিন বিকাল ৫টার দিকে এই গণ-ইফতার অনুষ্ঠিত হবে।

শনিবার (০১ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এ উপলক্ষে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, রমজান মাস আসলে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্যকর কর্মকাণ্ডে। এসকল বিষয়ের পেছনে অতীতে সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকত। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কোন দলের সরকার না। তাদের মদদপুষ্ঠ সিন্ডিকেট বা চাঁদাবাজ গ্রুপ নেই। তাহলে কেন এবারের রমজান ভয়, শঙ্কামুক্ত হবে না? কেন এবারের রমজানে মানুষ নির্ভয়ে, নিরাপদে ইবাদাত বন্দেগি করতে পারবে না?

মঞ্জু রমজানে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকে সরকারের জন‍্য পরীক্ষা হিসেবে উল্লেখ করে বলেন, এই পরীক্ষায় সরকারকে পাস করতে হবে অন‍্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কি না তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে।

তিনি রমজানে যানজট নিরসনসহ সারাদেশে যোগাযোগব‍্যবস্থায় জনভোগান্তি দূর করার জন‍্য সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

রমজানে এবি পার্টির পক্ষ থেকে সারাদেশে ছিন্নমূল ও অসহায় মানুষের জন‍্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচিকে একটি মডেল কর্মসূচি উল্লেখ করে তিনি বলেন, সচ্ছল মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ‍্যোগে জনকল্যাণে এই কর্মসূচি গ্রহণ করতে পারে। যারা নিজে উদ‍্যোগ নিতে পারবেন না তারা চাইলে এবি পার্টির তহবিলে খাদ‍্যসামগ্রী বা নগদ অর্থ প্রেরণ করে এই মহৎ কাজে শরিক হতে পারেন বলে তিনি আহ্বানসূচক মতামত ব‍্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য ‍রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, যুবপার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, সহকারী স্বেচ্ছাসেবা সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, যুবনেতা ইমরান হোসেন শিবলু সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পার্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X