ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ফেনীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
ফেনীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবারের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে জনমনে সংশয়-সন্দেহ রয়ে গেছে। কারণ প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। প্রশাসনে এখনো শৃঙ্খলা ফেরেনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফেনী প্রেস ক্লাবে স্থানীয় দুটি পত্রিকার উদ্যোগে আয়োজিত ইংরেজি নববর্ষ বরণ ও আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মঞ্জু।

এ সময় তিনি বলেন, ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ। আমরা ভেদাভেদমুক্ত দেশ চাই। আমরা পলিসি নিয়ে ডিবেট করব, তবে দেশ সবার আগে। আমরা দেশের মঙ্গল নিয়ে কাজ করব। কিন্তু কাজ করতে গেলে কেউ ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল—এসব কথা বলে। আমাদের এসব কথা বাদ দিতে হবে। অপবাদের রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের বুদ্ধিবৃত্তিক রাজনীতি করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী জাঁতাকলে নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। এখন একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে, এটি খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা কেউ অপরের সম্পর্কে জানছি না, ভাবছি না। আমাদের এখন দেশ নিয়ে বৃহত্তর ঐক্য দরকার। আমরা কেউ দেশ নিয়ে ভাবছি না, এটি শুভলক্ষণ নয়। এখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এটি বড় দুর্ভাগ্য।

প্রবীণ সাংবাদিক মীর হোসেন মিরুর সভাপতিত্বে ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X