কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৫:০৭ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে যুবদল নেতা মিরাজের ইফতার সামগ্রী বিতরণ 

রাজধানীতে ইফতার সামগ্রী বিতরণ করছেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। ছবি : সংগৃহীত
রাজধানীতে ইফতার সামগ্রী বিতরণ করছেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীতে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ।

মঙ্গলবার (৪ মার্চ) মিরপুর-১ নম্বরে এ ইফতার সামগী বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মিরপুর-১ নম্বরে সাজ্জাদুল মিরাজের অফিসের সামনে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সাজ্জাদুল মিরাজ জানান, রমজান মাসজুড়ে এই আয়োজন চলবে।

এদিকে, পবিত্র মাহে রমজানে দলের তৃণমূলের নেতাকর্মীদের পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বিএনপি। সোমবার (০৩ মার্চ) দলের পক্ষ থেকে ঢাকা মহানগরসহ (উত্তর ও দক্ষিণ) সব জেলা ও মহানগরের সব পর্যায়ের নেতাকর্মীদের এই পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই পাঁচ দফা নির্দেশনায় বলা হয়েছে, এই রমজান মাসে দলের পক্ষ থেকে তৃণমূল স্তর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী বাহুল্য পরিত্যাগ করে অনাড়ম্বরপূর্ণভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করতে হবে। এ ক্ষেত্রে ঢাকা মহানগরসহ (উত্তর ও দক্ষিণ) সারা দেশে ওয়ার্ড পর্যায়ে মসজিদ কিংবা বাজার সংলগ্ন খোলা জায়গায় ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। ব্যানারে শুধুমাত্র ‘ইফতার ও দোয়া মাহফিল’ লেখা থাকবে। আগামী ২০ রমজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X