কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লালবাগে ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার

লালবাগ থানা ছাত্রদলের মাসব্যাপী ইফতার বিতরণের পঞ্চম দিনের কার্যক্রম। ছবি : কালবেলা
লালবাগ থানা ছাত্রদলের মাসব্যাপী ইফতার বিতরণের পঞ্চম দিনের কার্যক্রম। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর লালবাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (০৬ মার্চ) কর্মসূচির অংশ হিসেবে টানা পঞ্চম দিনে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে তারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি ছাড়াও থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরাফাত হোসেন ইমন, সদস্য মিলন আহম্মেদসহ থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম তারিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন,নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুমকে উপেক্ষা করে ও বিরুদ্ধ রাজনৈতিক প্রবাহে সকল প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙুল দেখিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সমতা, মানবিকতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে জনকল্যাণমুখী একটি জনবান্ধব সমাজ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এ বিষয়ে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি সাধারন মানুষের পাশে দাঁড়ানোর। আমরা চাই মানুষ সারাদিন রোজা রেখে একটু ভালো খাবারের মাধ্যমে ইফতারি করুক। আমরা চাই সবাইকে নিয়ে একটি সুখি সমৃদ্ধশালী দেশ গঠন করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X