কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন : আমিনুল হক 

বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আহ্বায়ক আমিনুল হক। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আহ্বায়ক আমিনুল হক। ছবি : সংগৃহীত

রমজানের শিক্ষায় আত্মশুদ্ধির মাধ্যমে মানবসেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (০৭ মার্চ) মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুর-৬ নম্বর মাদ্রাসায়ে দারুল উলূম-এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস। এ মাসে একজন মুমিন তার হৃদয়কে তাকওয়ার মাধ্যমে আলোকিত করে। এ মাসে আমাদের রমজানের শিক্ষায় বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে।

এ সময় আমিনুল হক বলেন, আজ সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে ষড়যন্ত্রকারীরা অরাজকতার পরিস্থিতি তৈরি করতেছে। যে কোনো উপায়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে তিনি ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে আমিনুল হক পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানী পল্লবীর রূপনগরের সাতটি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সর্বসাধারণের মাঝে ইফতার বিতরণ করেন।

ইফতার বিতরণকালে তার সঙ্গে ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, পল্লবী থানা যুবদল সভাপতি হাজি নূর সালাম, রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, রূপনগর থানা বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি শফিকুর রহমান মামুন, স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার আহ্বায়ক কায়সার হামিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, ছাত্রদল রূপনগর থানার সভাপতি মনিরুজ্জামান রনি, ছাত্রদল নেতা মো. আল আমিন, পল্লবীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X