কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চকবাজারে মার্কেট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ

মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। ছবি : সংগৃহীত
মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার চকবাজারে হাজী সেলিম ক্রোকারিজ মার্কেট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) বিকেলে যুবদলের ইসহাক গ্রুপ এবং মিন্টু, নাহিদ, মইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

আহতরা হলেন- রাব্বি (২০), আরমান (২৫) কারী মিজান (৪০), আলমগীর (৩০), আল আমিন (২৩) ও রুবেল সিকদার (২০)।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ আলম বলেন, মারপিটে আহত অবস্থায় ছয় জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর একজনের চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, একমাস আগে যুবদলের ইসহাক বুড়িগঙ্গা বেড়ীবাঁধ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের এমটিসি ক্রোকারিজ মার্কেটটির দখল নেয়। তারপর থেকে যুবদলের পক্ষ মিন্টু, নাহিদ, হায়দার ও মইন গ্রুপ মার্কেটটি তাদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X