কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০২:৪৪ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সময় ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় অ্যাটকোর উদ্বেগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি সময় টেলিভিশন ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

মঙ্গলবার (২২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টেলিভিশন ও একাত্তর টিভিকে বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি। অ্যাটকো মনে করে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাটকো।

গত মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে’ বেসরকারি ‘একাত্তর’ ও ‘সময়’ টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সম্প্রতি টিভি টকশোতে অংশ নেওয়া দলের নেতাদের উদ্দেশে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘কয়েকটি টিভি চ্যানেলের মালিক পক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে। এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদন ক্রমে আমরা একাত্তর ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১০

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১১

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১২

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৪

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৫

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৬

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৮

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৯

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

২০
X