কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চায় : মীর হেলাল 

বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর হেলাল। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর হেলাল। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, জনগণ চায় দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার। দ্রুত নির্বাচন দিন, জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে।

তিনি বলেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণভাবে সংষ্কার করা সম্ভব নয়। পরিপূর্ণ সংষ্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার।

বৃহস্পতিবার (২০ মার্চ) হাটহাজারী শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মীর হেলাল বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে।

১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা, ১৪ নং শিকারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন জনি দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেকান্দার হোসেনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব মোহাম্মদ আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারীর যুগ্ম আহ্বায়ক আইয়ুব খাঁন, চট্টগ্রাম মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরীফুল আলম তুহিন, চট্টগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নূর খাঁন, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী বাবলু, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম টিটু, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফারুক, কুয়াইশ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মহিউদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১০

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১১

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১২

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৪

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৫

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৮

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

২০
X