কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

লুটেরাদের অবৈধ সম্পদ রাষ্ট্রের মালিকানায় নিন : শেখ বাবলু

ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরাদের অবৈধ সম্পদ অবিলম্বে রাষ্ট্রের মালিকানায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

শনিবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এস আলম, সামিট গ্রুপসহ ফ্যাসিবাদের দোসর চিহ্নিত লুটেরা ও অর্থ পাচারকারীদের অবৈধ সম্পদ এবং পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রের মালিকানায় নেওয়ার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ক্রমাগত বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচিত সরকার ছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের আলমাস বলেন, দীর্ঘ ১৫ বছর জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিতাড়িত করলেও জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি। দেশে আইনের শাসনের পরিবর্তে প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে। এরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বেরিয়ে এসে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হারুন-অর-রশিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, মো. আরিফুর রহমান, কেন্দ্রীয় সদস্য চাষি এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মোশাররফ হোসেন, যুব পরিষদের সভাপতি অ্যাডভোকেট আলামিন, নারীনেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X