কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তপশিলের আগেই সরকারের পতন ঘটাতে হবে : ড. ফরহাদ

গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তব্য দেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তব্য দেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিলের আগেই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, এই সরকার আবার ক্ষমতায় আসলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকার লুটেরা সরকার। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সরকার ও সরকারি দলের মন্ত্রী-এমপি-নেতারা ইতোমধ্যে সাড়ে ১৪ লাখ কোটি টাকা পাচার করেছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারকে অত্যন্ত ভয় পায়। সেজন্য তারা আবারও বিএনপিকে বাইরে রেখে একতরফা নির্বাচনের পায়তারা করছে। কিন্তু শেখ হাসিনা সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এর আগে এ সরকারকে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X