কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাসহ সারাদেশে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি: কালবেলা
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি: কালবেলা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা রাজধানীতে আদায় করতে না দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর সহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মিরপুর-১১ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রদক্ষিণ করে মিরপুর-১০ এ এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মু. আতাউর রহমান সরকার ও নাছির উদ্দীন, জামায়াত নেতা সালাহউদ্দীন প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, সরকার কথিত বিচারের নামে প্রহসন, পরিকল্পিত ও নিষ্ঠুর কারা-নির্যাতন, চিকিৎসায় অবহেলা সর্বোপরি অপচিকিৎসার মাধ্যমে বিশ্ববরেণ্য মুফাফসিরে কুরআন, নায়েবে আমীর ও বারবার নির্বাচিত সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নির্মমভাবে শহীদ করেছে।

তিনি বলেন, আল্লামা সাঈদীকে যে পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে তার বাস্তব প্রমাণ হলো শাহাদাতের পর ঢাকায় নামাজে জানাজা করতে দেওয়া হয়নি। যারা গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে সরকার নানাবিধ জুলুম-নির্যাতন চালিয়েছে।

মাহফুজুর রহমান আরও বলেন, সরকার দেশে ইসলাম ও ইসলামী মূল্যবোধ ধবংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে ধারাবাহিকতায় দেশবরেণ্য আলেমদের একের পর এক হত্যা করে দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। তাই এই ইসলাম বিরোধী সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আল্লামা সাঈদী শাহাদাত রহস্য উদঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন দায়ীদের আইনের আওতায় আনার আহবান জানান। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকেই দায়-দায়িত্ব বহন করতে হবে।

এছাড়াও টাঙ্গাইল, গাজীপুর, নোয়াখালী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১০

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১১

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১২

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৩

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৪

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৫

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৬

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৮

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৯

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

২০
X