কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

 ঐকমত্য কমিশনে প্রস্তাব জমা দিল ১২ দলীয় জোট

 ঐকমত্য কমিশনে প্রস্তাব জমা দিল ১২ দলীয় জোট। ছবি : কালবেলা
 ঐকমত্য কমিশনে প্রস্তাব জমা দিল ১২ দলীয় জোট। ছবি : কালবেলা

জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রস্তাবকৃত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর প্রস্তাব ৫টি সংস্কার কমিশনে জমা দিয়েছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বদিউল আলম মজুমদারের কাছে প্রস্তাব জমা দেন ১২ দলের নেতারা। জমাকৃত ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২ দলীয় জোট ১১০টি সঙ্গে একমত পোষণ করেছেন, ৪৮টি সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এবং ৮টি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ আছে বলে মন্তব্য করেছে।

এ প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, গণভোট, গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয়গুলোর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করা হয়েছে। বর্তমানে দেশে যে অস্থিরতা ও সংকট বিরাজ করছে তা উত্তরণের একমাত্র উপায় অতি দ্রুত সংসদ নির্বাচন। ১২ দলীয় জোট আগামী অক্টোবর মাসের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য জোর দাবি জানাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন ইকরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম।

উল্লেখ্য, ৫টি সংস্কার কমিশন হলো- সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X