কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

যারা সংস্কার ছাড়া নির্বাচন চায় তারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় : ড. মাসুদ

সুবিধা বঞ্চিত, অসহায়, দুস্থ  ও ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণে ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : সংগৃহীত
সুবিধা বঞ্চিত, অসহায়, দুস্থ  ও ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণে ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : সংগৃহীত

যারা সংস্কার ছাড়া নির্বাচন চায় তারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ১৯৭১ সালের অর্জিত স্বাধীনতায় জাতি স্বাধীন ভূখন্ড আর লাল-সবুজের পতাকা পেয়েছে। এটি ছিল পাকিস্তানের শাসন-শোষন থেকে মুক্ত হয়ে পৃথক রাষ্ট্র গঠনের স্বাধীনতা।

একই সঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অর্জিত স্বাধীনতা এদেশের মানুষের কথা বলার, সভা-সমাবেশ করার, মুক্ত চিন্তার স্বাধীনতা। এটি ছিল ভারতীয় আধিপাত্যবাদের সেবাদাস আওয়ামী লীগের শাসন-শোষণ থেকে জাতিকে মুক্ত করার স্বাধীনতা।

তিনি আরও বলেন, যারা ৫ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকার করে না, তারা ইতিহাসের পাতার সবচেয়ে নিকৃষ্ট অকৃতজ্ঞ। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ ও তাদের শরিক ১৪ দল ব্যতীত এদেশের কোন মানুষ, কোনো দল স্বাধীনভাবে চলতে পারেনি, কথা বলতে পারেনি, এমনকি নিজ ঘরে ঘুমাতেও পারেনি।

এখন যারা মিডিয়ার সামনে, রাজপথে লম্বা লম্বা কথা বলতে পারছে তারা বিগত ১৫ বছর কোনো স্বাধীনতা ভোগ করেছে প্রশ্ন রেখে বলেন, তাহলে কি এরাই আওয়ামী লীগের সাথে গোপন আঁতাত করেছিলো?- ছাত্রজনতা যেই স্বাধীনতা এনে দিয়েছে এই স্বাধীনতা রক্ষা করার জাতির নৈতিক দায়িত্ব মন্তব্য করে বলেন, রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামি ডেমরা মধ্য থানার উদ্যোগে সুবিধা বঞ্চিত, অসহায়, দুস্থ ও ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলির সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান মোহাম্মদ শিবলীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন, শাহীন আহমেদ খান, ডা. সাইদুল হক পাটোয়ারী, মো. এনামুল হক, মাওলানা মোস্তফা মোহাম্মদ আরিফ, শরিফ হুসাইন, মাওলানা ফরহাদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X