কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০০ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জাগপার ৪৫তম প্রতিষ্ঠবার্ষিকী রোববার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (০৬ এপ্রিল)। ১৯৮০ সালের এই দিনে ঢাকার রমনা গ্রিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে শফিউল আলম প্রধান জাগপার আহ্বায়ক কমিটি ও মূল-নীতিমালা ঘোষণা করেছিলেন।

‘জাতীয় স্বাধীনতা আমাদের অঙ্গীকার’, ‘ধর্মীয় স্বাধীনতা আমাদের বিশ্বাস’, ‘জনগণের গণতন্ত্র আমাদের রাজনীতি’ এবং ‘স্বয়ংসম্পূর্ণ গণপ্রতিরক্ষা ও ইনসাফভিত্তিক স্বনির্ভর স্বদেশ আমাদের অর্থনীতি’- এই ৪টি ঘোষণা নিয়ে যাত্রা শুরু করেছিল জাগপা। ২০০৮ সালে জাগপা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে।

১৯৮০ সালের ৬ এপ্রিল থেকে ২০১৭ সালের ২১ মে পর্যন্ত জাগপা সভাপতির দায়িত্ব পালন করেন শফিউল আলম প্রধান। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের মৃত্যুর পর দলের সভাপতির দায়িত্ব নেন অধ্যাপিকা রেহানা প্রধান। এরপর ২০১৯ সালের ২২ অক্টোবর অধ্যাপিকা রেহানা প্রধান ইন্তেকাল করলে দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বর্তমান সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। দলের বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। জাগপা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাগপা ৬ এপ্রিল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ এবং ২৪-এর জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আওয়ামী লীগের বিগত ১৫ বছরের দুর্নীতি, গুম-খুন এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে পতিত স্বৈরাচার ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন স্থগিত করে দেয়। গত ১৯ মার্চ আদালতের রায়ে জাগপা দলীয় নিবন্ধন ফেরত পেয়েছে। আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দ বার্তা আমরা দেশবাসীকে উৎসর্গ করছি। জাগপার সংগ্রাম দেশ ও জনগণের জন্য মুক্তির পথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১০

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১১

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৩

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৪

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৫

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৬

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৭

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৮

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৯

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

২০
X