কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল

সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল

সহধর্মিণী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা সমাপ্ত হওয়ায় আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে একথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুইজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট গুড। আপনার ভাবীর অবস্থা ভালো। উনি সুস্থ ও ভালো আছেন। ইনশাআল্লাহ ১৪ এপ্রিল বিকালে আমরা দুইজনই দেশে ফিরবো।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান।

ফেসবুকে নিজের সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে ভাইরাল হওয়া স্ট্যাটাসটি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দেয়নি।’ ফেসবুকে ২০২২ সালে কারাবন্দি থাকা অবস্থায় স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা এবং অস্ত্রোপচার নিয়ে আবেগঘন স্ট্যাটাস প্রকাশিত হয়েছে যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকটি মূলত মির্জা ফখরুল ইসলামের নামে ভেরিফাইড করা আছে। তিনি নিজে এটি পরিচালনা করেন না। সহধর্মিণীর যখন প্রথম রোগ ধরা পড়ে তখনকার মানসিক অবস্থা ও স্ত্রীর অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার আবেগঘন সেই সময়ের স্মৃতিচারণ করেছেন ফেসবুকের সেই পোস্টে। যা ইংরেজীতে লেখা হয়েছে। পোস্টে বলা হয়- ‘২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার ওপর পৃথিবী ভেঙে পড়ে। সে আমাদের পরিবারের সবকিছু। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন, ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। আমার মেয়ে ছুটে গেল ঢাকায়। আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে এবং ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন। আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন, কেবল তার কঠিন চিকিতসার বছরগুলোই নয়, প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তাও সহ্য করেছেন। আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন যে, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তবে, আমাদের ছয় মাসের মধ্যে আবার এখানে ফিরে আসতে হবে। আপনার দোয়া এবং শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X