কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার গ্রেপ্তারের প্রতিবাদে যান চলাচল বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

সিএনজি স্টেশনের সিরিয়াল নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে সমন্বয়ক ও পুলিশের করা মামলায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ইদ্রিস মিয়াকে শনিবার (১২ এপ্রিল) দুপুরে আটক করেছে পুলিশ। বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কোম্পানীগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিক নেতারা।

শনিবার দুপুরে শ্রমিক নেতাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকরা কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লার বাস চলাচল বন্ধ করে দেয়।

পরে পরিবহন শ্রমিক ও নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর-নবীনগর সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট মহাসড়কে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরে সমন্বয়ক ও পুলিশের করা প্রহসনের মামলায় বিএনপি নেতাকর্মীদের বিনা অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে।

৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারা দেশে থানাগুলোতে হামলা হলেও মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার নির্দেশে বিএনপি নেতাকর্মীরা থানা পাহারা দিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেছে। তাদের খাবারের জোগান দিয়েছে। আজকে সেই পুলিশ থানা রক্ষা করা বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। আমরা এই গ্রেপ্তার ও পুলিশি হয়রানির নিন্দা জানাই। অবিলম্বে এই প্রহসনের মামলা প্রত্যাহার ও আটক সব নেতাকর্মীর মুক্তি দাবি করছি। অন্যথায় আমরা আরও কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেব।

এ সময় বক্তব্য দেন- বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান মাহমুদ, শ্রমিক নেতা জাকির হোসেন, ওয়াসিম ও ইয়াসির আরাফাত। এ সময় বিএনপি নেতা শাহজাহান মিয়া, ওমর উল্লাহ ওমর, কামাল হোসেনসহ উপজেলা বিএনপি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X