কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয় মূল্যবোধ বিকৃত করতেই মঙ্গল শোভাযাত্রার প্রচলন করে আ.লীগ : সালাহউদ্দিন 

রমনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
রমনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বাংলাদেশের স্বাতন্ত্র্য ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতিকে বিকৃত এবং বিস্মৃত করতেই আওয়ামী লীগ ১৯৯৬ সালে মঙ্গল শোভাযাত্রা শুরু করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আবহমানকাল ধরে চলে আসা সংস্কৃতি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীকে ধারণ করে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, এই বাংলাদেশের হাজার বছরের, আবহমান কালের লালিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি।

তিনি বলেন, আমাদের বৈশাখী শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, পহেলা বৈশাখের শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ। সেটা আমাদের জাগতিক শোভাযাত্রা। আমাদের সংস্কৃতির অংশ। বাংলার বৈশাখী মেলা, বাংলার তালপাতার পাখা এবং বাশি, এটা আমাদের সংস্কৃতি। আমরা পান্তাভাত খেয়েছি, ইলিশ মাছ খেয়েছি, আমাদের সংস্কৃতির মতো করে আমরা উদযাপন করেছি। এটাকে যেন ধর্ম চর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়।

বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে চলে আসা সংস্কৃতিকে লালন করবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা সমস্ত বাংলাদেশের মানুষ, সমস্ত নাগরিক সাংবিধানিকভাবে আমরাই আমাদের এই ভুখণ্ডের সংস্কৃতিকে, হাজার বছর ধরে চলে আসা সংস্কৃতিকে লালন করব, পালন করব, এগিয়ে নিয়ে যাব। এর মধ্যদিয়ে যে সমস্ত অপসংস্কৃতি আমাদের বিকাশ, ইতিহাস, ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, বিএনপি সারা বাংলাদেশে উপজেলা থেকে জেলা, মহানগর ও কেন্দ্র পর্যন্ত আজ আড়ম্বরপূর্ণভাবে আমাদের ঐতিহ্যকে ধারণ করে পহেলা বৈশাখ পালন করছে। একটি মেসেজ আমরা জাতির কাছে দিতে চেয়েছি, সেটা হলো- বাংলাদেশের আঞ্চলিক, ভৌগলিক প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে যেই বাংলা সনের প্রচলন হয়েছিল, সেই বাংলা সন হিজরি সনের সঙ্গেই মিল রেখে সম্রাট আকবরের সময় মুসলিম ঐতিহ্যে সেটা প্রচলন করা হয়েছিল।

এ সময় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১১

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১২

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৩

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৪

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৫

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৭

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৮

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৯

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

২০
X