কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত
ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। আজ শুক্রবার (২৫ আগস্ট) ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটির অনুমোদন দেন।

গত বছরের ৩০ জুন মো. আবু হোরায়রা সভাপতি ও এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। দীর্ঘ এক বছরের বেশি সময় পর এ কমিটিকে পূর্ণাঙ্গ করা হলো।

একইদিন এই ইউনিটের অন্তর্ভুক্ত দেশের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ আরও নতুন করে ২১টি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু।

আবু হোরায়রা বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলন ত্বরান্বিত করার লক্ষ্যে সারা দেশে অবস্থিত আরও ৭০ থেকে ৭৫টি বিশ্ববিদ্যালয়ের কমিটি খুব দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা হবে। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে ঢেলে সাজানো হবে। সংগঠনকে সুসংগঠিত করে ছাত্রদলের শক্তিশালী অবস্থান তৈরি করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইসহ অতীতের মতো সব গণতান্ত্রিক এবং সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, গ্রিন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশ ছাত্রদল (ইউল্যাব), মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X