কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাফিক পুলিশ সদস্যদের পাশে ছাত্রদল 

শাহবাগ, কাঁটাবন, হোটেল শেরাটন সিগনালে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন শরীফ প্রধান শুভ। ছবি : কালবেলা
শাহবাগ, কাঁটাবন, হোটেল শেরাটন সিগনালে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন শরীফ প্রধান শুভ। ছবি : কালবেলা

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে ছাতা, পানি, স্যালাইন এবং ফেসিয়াল মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় রজনীগন্ধা ফুল দিয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ’র নেতৃত্বে রাজধানীর শাহবাগ, কাঁটাবন, হোটেল শেরাটন সিগনালে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

শরীফ প্রধান শুভ বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখতে দিনরাত নিরন্তর প্রচেষ্টা চালান। তারা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তাদের কাজের প্রতি শ্রদ্ধা রেখে এবং সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে ছাত্রদল ট্রাফিক পুলিশ সদস্যদের পাশে রয়েছে।

তিনি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সে স্বপ্নকে বাস্তবায়ন করতে নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X