মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৯:৫৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে নির্বাচিত না করে ঘরে ফিরব না : শাজাহান খান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। ছবি : সংগৃহীত

‘বিএনপি শপথ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ছাড়া তারা ঘরে ফিরবে না’- এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, আমরা শপথ নিয়েছি, শেখ হাসিনাকে আবার নির্বাচিত না করে ঘরে ফিরব না। জয় আমাদেরই হবে।

শনিবার (২৬ আগস্ট) বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠনের দাবিতে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির আয়োজনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন শাজাহান খান। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শাজাহান খান বলেন, ‘বিএনপি ভাবছে গণঅভ্যুত্থান কেন হয় না? যে জনগণকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন, সে জনগণ কীভাবে আপনাদের পাশে আসবে।’

বিএনপির শাসনামলে বিভিন্ন হত্যাকাণ্ডের কথা তুলে ধরে শাজাহান খান বলেন, তারা (বিএনপি) ক্ষমতার বাইরে থাকলেও খুন করে। ২০১৪-১৫ সালে আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার চিত্র তুলে ধরেন তিনি।

এ সময় রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক হারুন-অর–রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। জিয়াকে অনেকেই বলেন বেনিফিশিয়ারি। আমি বলি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া সরাসরি যুক্ত ছিলেন।’

বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বাহাদুর ব্যাপারী, রফিক কোতোয়াল, আফতাব আলী খান, ফারজানা মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X