কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার আহ্বান ইসলামী আন্দোলনের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু প্রায় দশ শতাংশ বেশি মূল্যে খাবার কিনতে বাধ্য হচ্ছে। জীবন পরিচালনা করা এখন জীবন যুদ্ধে রূপান্তরিত হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি বিরাজ করার বিষয়টি আমাদের সামগ্রিক ব্যর্থতার প্রতীক হয়ে আছে।

সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, অস্বাভাবিক মূল্যস্ফীতির পেছনে পতিত স্বৈরাচারের নীতিগত ভুলের প্রভাব আছে তা সত্য। কিন্তু অন্তর্বর্তী সরকার ৯ মাস দেশ পরিচালনা করার পরেও মূল্যস্ফীতি একই অবস্থায় থাকার বিষয়টি আমাদের হতাশ করছে। শ্রীলঙ্কা, পাকিস্তান ভয়ংকর মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাফল্য পাচ্ছে, কিন্তু আমাদের এখানে অবস্থা আগের মতোই থেকে গেছে, এটা আমাদের অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা ও রাজনীতির সামগ্রিক ব্যর্থতা হিসেবে হাজির হয়েছে।

মাওলানা ইউনুস আহমেদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মূল্যস্ফীতির পেছনে চাঁদাবাজি ও সিন্ডিকেট এখনো সক্রিয় ভূমিকা পালন করছে বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। এটা জুলাই বিপ্লবকে অপমান করার শামিল। বাংলাদেশে এত রক্তক্ষয়ী একটা আন্দোলনের পরেও চাঁদাবাজ ও সিন্ডিকেটবাজরা কাদের ছত্রছায়ায় এসব করে দেশের কোটি মানুষকে খাদ্যাভাবে ফেলছে তা জাতি জানে। এদের আইনের আওতায় আনতে হবে। পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের প্রতি বিরক্ত হয়েই জুলাইয়ে জনতা রক্ত দিয়েছিল। সেই পুরোনো বন্দোবস্ত এখনো নাগরিকদের হয়রানি করছে তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে এদের প্রতিহত করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, মানুষের ক্ষুধা বড় ভয়ংকর বিষয়। ক্ষুধার জ্বালায় মানুষ ‘মানচিত্র চিবিয়ে খায়’। মানুষের ক্ষুধা নিবারণ করতে না পারলে সংস্কার, নির্বাচন ইত্যাদি সব ভেস্তে যাবে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। অর্থনীতি সংক্রান্ত প্রয়োজনীয় নীতি সংস্কারের কাজ দ্রুত সম্পাদন করুন। চাঁদাবাজ ও সিন্ডিকেটবাজদের আইনের আওতায় আনুন। যে কোনো মূল্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে এ সংক্রান্ত যে কোনো কাজে পাশে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X