কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রায়হানের বাসায় ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রায়হানের বাসায় ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৪ আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হন তিনি।

শুক্রবার (২ মে) তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বরিশাল শহরে কালি বাড়ি রোডের আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সাহায্য-সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জুলাইযোদ্ধা রায়হান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মো. রাইয়ান আহমেদ রায়হান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পরিবারের বড় সন্তান। কারারক্ষী পিতার এ সন্তান টিউশনি করেই নিজের খরচ চালান।

৪ আগস্ট সরকার পতনের দাবিতে রাজপথে মিছিল করার সময় একে একে ৫৬টি স্প্রিন্টার বুলেট তার মুখমণ্ডলে বিদ্ধ হয়, হারান বাম চোখের দৃষ্টি। ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পরিবারের হাল ধরার স্বপ্ন দেখা ছেলেটার ঘাতকের বুলেট সে স্বপ্ন ধূলিসাৎ করে দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ডা. জামশেদ আলী, ডা. মিজানুর রহমান, ডা. রিয়াদুর রহমান, ডা. মহিবুল্লাহ, ডা. ফয়সাল খান, ডা. সৈকত, ডা. রেজওয়ান তাহসিনসহ তার চিকিৎসা প্রদানকারী অন্যান্য চিকিৎসক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X