কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া

হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (৬ মে) দেশে ফিরে নিজে হেঁটেই বাসায় ঢুকলেন। এসময় সঙ্গে ছিলেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং চিকিৎসকসহ একটি প্রতিনিধি দল।

দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়াকে এর আগে জনসম্মুখে প্রায়ই হুইলচেয়ারে দেখা গেলেও আজ তাকে গাড়ি থেকে নেমে সহকারীদের সহায়তায় হেঁটে বাসায় প্রবেশ করতে দেখা গেছে।

এসময় গুলশানের বাসা ফিরোজায় পৌঁছার পর দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসা পরবর্তী অবস্থায় অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

জাহিদ হোসেন আরও বলেন, শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ম্যাডাম খালেদা জিয়া। যদিও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ জার্নি শেষে অসংখ্য মানুষের উচ্ছ্বাস কিছুটা কষ্টকর, কিন্তু জনগণের নেত্রী জনগণের পাশে থাকাকে পছন্দ করেছেন।

এর আগে, আজ সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ— জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফেরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পন’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১১

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১২

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৩

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৪

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৫

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৭

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৮

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৯

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

২০
X