কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতাকে বহিষ্কার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক শাহরিয়ার সিকদার ও যুগ্ম সদস্য সচিব আবুল বাছির নাঈমের বিরুদ্ধে। এ অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ মে) প্ল্যাটফর্মটির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শাহরিয়ার সিকদারের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশিত সংবাদ এবং চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ার ঘটনায় শাহরিয়ার সিকদারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরেক বিজ্ঞপ্তিতে আবুল বাছির নাঈমের বিষয়ে বলা হয়, বন্দর থানায় ব্যবসায়ীকে হেনস্তা করে চাঁদাবাজির অভিযোগে আবুল বাছির নাঈমকে বৈষম্যবিরোধী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করা হলো।

এ ছাড়া একই দিনে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্ল্যাটফর্মটির চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১০

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১১

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৩

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৪

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৫

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৯

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

২০
X