মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার হলে মোবাইল দেখে লিখেছিলেন এইচএসসি পরীক্ষার্থী, অতঃপর...

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে নকলের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে একজন মোবাইল ফোন থেকে দেখে পরীক্ষাকেন্দ্রে নকল করছিলেন, অপরজনের কাছে পাওয়া গেছে হাতে লেখা নকল।

রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে একজন হাটহাজারীর নাজিরহাট কলেজ কেন্দ্রের এবং অপরজন মিরসরাইয়ের জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাজিরহাট কলেজের শিক্ষার্থী মোবাইল ফোনে সংরক্ষিত উত্তর দেখে নকল করছিলেন। তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে মোবাইল ফোনটি জব্দ করা হয়। অন্যদিকে, জোরারগঞ্জ কেন্দ্রের শিক্ষার্থী পরীক্ষার হলে হাতে লেখা নকল নিয়ে প্রবেশ করেছিলেন। তাকেও বহিষ্কার করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘পরীক্ষার হলে নকল করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একজনের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের ওই পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৮ হাজার ৩৭৮ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৩৫ জন। চট্টগ্রাম জেলা ছাড়া কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় এদিন কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X