কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শফিউল আলম প্রধান আমৃত্যু আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু । ছবি : কালবেলা
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু । ছবি : কালবেলা

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন। তিনি আধিপত্যবাদবিরোধী ছিলেন। দেশ ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড কখনো সমর্থন করেননি। কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেননি।

বুধবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সংগ্রামী জীবনের ওপর চিত্র প্রদর্শনী ও স্মরণসভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, শফিউল আলম প্রধানের রাজনৈতিক অনুসারী ছিলাম না। তার রাজনীতি এবং আমার রাজনীতি বিপরীত একটি বিষয় ছিল। তার যে সাহসিকতা-সত্যবাদিতা, নিজের রাজনীতির প্রতি দৃঢ়ভাবে অবস্থান নেওয়া, এটা আমার ভালো লেগেছে। মানুষ যা দেখছেন, তার বিপরীত চিন্তাধারাও তার মধ্যে ছিল। তিনি আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন।

তিনি বলেন, শফিউল আলম প্রধান বাংলার ইতিহাসের অন্যতম একজন ব্যক্তি, যিনি দুর্নীতিকে প্রশ্রয় দেননি। ক্ষমতাকে রাজনীতির বিষয় বলে মনে করেননি। তিনি সত্য উচ্চারণে কখনো পিছপা হননি। এই হচ্ছে তার চরিত্রের অন্যতম দিক।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমানে মানুষ ক্ষমতার জন্য, সম্পত্তির জন্য খুব দ্রুতই রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে। এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে, হয়তোবা জাতীয় চরিত্রকে কলুষিত করেছে। শফিউল আলম প্রধান ছিলেন ঠিক এর বাইরের একটা চরিত্র। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।

স্মরণ সভায় আরও বক্তব্য দেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কর্নেল (অব.) হাসিবুর রহমান, শফিউল আলম প্রধানের বড় ভাই কবির প্রধান, জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X