কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণাঞ্চলে পর্যটন হাব তৈরির উদ্যোগ নিতে হবে : এবি পার্টি

পর্যটন উপদেষ্টাকে এবি পার্টির স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা
পর্যটন উপদেষ্টাকে এবি পার্টির স্মারকলিপি প্রদান। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের তীরবর্তী বরিশাল বিভাগকে পর্যটন অঞ্চলে পরণিত করার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সারা দেশের পর্যটকদের উৎসাহিত করার জন‍্য কুয়াকাটাতে একটা বিমানবন্দর নির্মাণ জরুরি, পাশাপাশি বরিশাল বিমানবন্দরে ঢাকা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচলের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, পাশাপাশি স্থানীয় অবকাঠামো বিনির্মাণের উদ্যোগ নিতে হবে যাতে করে নিরাপদ ও সহজলভ্য পর্যটনশিল্প গড়ে উঠতে পারে। ব্রিটিশ আমল থেকে চলমান ঐতিহ্যবাহী পর্যটনবান্ধব স্টিমার সার্ভিস এমভি বাঙালি, মধুমতি, পিএস মাসুদ, অসট্রিচ, টার্ন/ল্যাপচা, যেভাবে ঢাকা-কোলকাতা-বরিশাল দাপিয়ে বেড়িয়েছে, সেগুলোকে আবারও ফিরিয়ে আনতে হবে। এতে করে পুরো দক্ষিণাঞ্চলে সাগরভিত্তিক পর্যটনের অপার সম্ভবনার দ্বার উন্মুক্ত হবে।

এসব দাবিতে রোববার (১ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ আকিজ উদ্দিনকে স্মারকলিপি প্রদান করেছে এবি পার্টি। এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান এবং সহঅর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

স্মারকলিপি প্রদানকালে ব‍্যারিস্টার ফুয়াদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে পদ্মা সেতুর পরে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ৬ লেইনে উন্নীত করবে জান-মালের প্রতিদিনকার হেফাজত ও বাণিজ্যিক সুবিধার্থে। পাশপাশি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে একটি সেতু নির্মাণ করে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলাকে বাবুগঞ্জ ও বরিশাল শহরের সঙ্গে সংযুক্ত করবার জন্য - বরিশালবাসী এজন‍্য কৃতজ্ঞ। আমরা দাবি করছি যে, এই দুটো স্থাপনাকে ঘিরে মনোমুগ্ধকর পর্যটন হাব তৈরি করার উদ্যোগ নিতে হবে। সরকারি জমি যেহেতু অধিগ্রহণ চলমান আছে, এখন পরিকল্পনা করলে পেশাদার ডিজাইনারকে দিয়ে অনেক কম খরচে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করি আমরা।

এসময় উপদেষ্টা গুরুত্ব সহকারে এবি পার্টির বক্তব‍্য শোনেন, অন্তর্বর্তী সরকারের আর্থিক সঙ্গতির ঘাটতি ও ঋণভিত্তিক রাষ্ট্রীয় নীতিমালার সংকট তুলে ধরেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X