কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঈদ করছেন কোথায় জামায়াতের শীর্ষ নেতারা?

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জন্য এবারের পবিত্র ঈদুল আজহা একটি ভিন্ন মাত্রা নিয়ে এসেছে।

দলটি এবার নির্বাচন কমিশন (ইসি) থেকে ফিরে পেয়েছে তাদের পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ এবং নিবন্ধন ফিরে পাওয়ার সিদ্ধান্তের সুখবর। এই রাজনৈতিক অগ্রগতির প্রেক্ষাপটে জামায়াত নেতারা নিজ নিজ এলাকায় ও দেশের বাইরে ঈদ উদ্‌যাপন করবেন।

বুধবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেতাদের ঈদ উদ্‌যাপনের স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলের শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

দলের আমির ডা. শফিকুর রহমান ঈদ উদ্‌যাপন করবেন মৌলভীবাজার জেলার নিজ গ্রামে। নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ঈদ করবেন রাজশাহীর গোদাগাড়ীতে। নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের থাকবেন কুমিল্লার চৌদ্দগ্রামে। অন্য নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম ঈদ উদ্‌যাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়ায়।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বর্তমানে অবস্থান করছেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে, সেখানেই তিনি ঈদের নামাজ আদায় করবেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঈদ করবেন কুমিল্লার লাকসামে।

সহকারী সেক্রেটারি জেনারেলদের মধ্যে- মাওলানা রফিকুল ইসলাম খান থাকবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, হামিদুর রহমান আযাদ থাকবেন ঢাকার বসুন্ধরায়, মাওলানা আবদুল হালিম থাকবেন চৌদ্দগ্রামের ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে।

এছাড়া অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ঈদ করবেন বরিশালে, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের থাকবেন সিলেটে, মাওলানা মো. শাহজাহান ঈদ করবেন চট্টগ্রাম মহানগরীতে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে- সাইফুল আলম খান মিলন, আবদুর রব, ও মোবারক হোসাইন থাকবেন ঢাকায়। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ঈদ করবেন ময়মনসিংহের মুক্তাগাছায়, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন থাকবেন বগুড়ায়, আর অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ অবস্থান করবেন সৌদি আরবে।

ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ঈদ করবেন চাঁপাইনবাবগঞ্জে, আর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন ঈদ করবেন সিলেটে।

দলের বিবৃতিতে বলা হয়েছে, এই ঈদ শুধু কোরবানির ত্যাগের বার্তা নয়, বরং রাজনৈতিকভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাও হয়ে উঠবে জামায়াতের নেতাকর্মীদের জন্য। ঈদ উদ্‌যাপনের এই ভিন্নতা দলটির রাজনৈতিক বাস্তবতা ও সাংগঠনিক কাঠামোর প্রতিফলন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X