কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ার্ডে ওয়ার্ডে সেটআপ দিবা আর নগরবাসী আঙুল চুষবে, প্রশ্ন ইশরাকের

প্রকৌশলী ইশরাক হোসেন। পুরোনো ছবি
প্রকৌশলী ইশরাক হোসেন। পুরোনো ছবি

ঢাকার একখান সিট ধইরা হাসিনার মতো ভোট ডাকাতির সেটআপ দিলে নগরবাসী আঙুল চুষবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে সেটআপ দিবা আর নগরবাসী আঙুল চুষবে?

শনিবার (০৭ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন করেন ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী ও ভোটারদের এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধনী না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি করপোরেশনকে মুক্ত করতে হবে। এর মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চুড়ান্ত লক্ষ্য অর্জন করতে হবে।

তিনি আরও লেখেন, ওয়ার্ডে ওয়ার্ডে সেটআপ দিবা, জনরোষে পড়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ নাই দেখে ঢাকার একখান সিট ধইরা হাসিনার মতো ভোট ডাকাতির সেটআপ দিবা, তাই করনের লেইগা নির্বাচন পিছায় দিবা, টেন্ডার/বদলি সহ হাসিনার লুটপাটের সাথে পাল্লা দিবা আর নগরবাসী আঙুল চুষবে না?

এর আগে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে ইশরাক হোসেন বলেন, ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না।

তিনি বলেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি এটাই তাদের সমস্যা। এর সঙ্গে আরও অনেক কিছুর যোগসূত্র রয়েছে। অভ্যুত্থানের পর ৫ আগস্ট বিএনপি মহাসমাবেশ করে জানিয়েছিল যে, তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। অতীতে এটা হতে দেখেছি আমরা।

তিনি আরও বলেন, আমি অপ্রিয় কিছু কথা বলতে চাই। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির ওপর আমি আঙুল তুলব না। একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ১৭ বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে, আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাতবরণ করেছে। আমরা সেই দল করি। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি।

বিএনপির এ নেতা বলেন, আমরা ছয় ঘণ্টার নোটিশে, ১২ ঘণ্টার নোটিশে বা ২৪ ঘণ্টার নোটিশে দলের হাইকমান্ড আমাদের যে নির্দেশ দেবেন আমরা সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি।

এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও মর্মাহত হলাম। ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি নাই। সবার আকাঙক্ষা ছিল, উনি একমাত্র ব্যক্তি যে সবার কাছে নিরপেক্ষ। সেই জায়গা থেকে কেন আজকের এই পরিবর্তন, সেটা আমাদের ভাবিয়ে তুলছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X