কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের সময় ঘোষণা, নাসীরুদ্দীন পাটোয়ারীর হুঁশিয়ারি

নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি : সংগৃহীত

বিচার, সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন কমিশনের পুনর্গঠন না হলে নির্বাচনে যাবে না হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে দ্বিতীয় অভ্যুত্থানের দিকে যাবে এনসিপি।

শুক্রবার (১৩ জুন) বিকালে রাজধানীর বাংলামোটরে রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠক একটি দলকে খুশি করার জন্য, যা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল’ বলে মন্তব্য করেছেন তিনি।

অন্তর্বর্তী সরকার বিএনপির পক্ষে কাজ করছে অভিযোগ করে নাসির উদ্দীন বলেন, বৈঠকে বিচার, সংস্কার ও জুলাই সনদের কোনো বার্তা নেই। এই বৈঠক একটি দলকে খুশি করার জন্য, যা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

দেশের সিদ্ধান্ত দেশেই হবে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জনগণকে পাশ কাটিয়ে বিদেশের কোনো সিদ্ধান্তকে দেশের জনগণ মেনে নেবে না। বিচার, সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন কমিশনের পুনর্গঠন না হলে নির্বাচনে যাবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে দ্বিতীয় অভ্যুত্থানের দিকে যাবে এনসিপি।

এদিকে অপর একটি ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদিব।

আরিফুল ইসলাম আদিব বলেন, জাতীয় নির্বাচনের ইস্যুতে সব স্টেকহোল্ডার ও শহিদ পরিবারের সঙ্গে বসতে হবে। একটি দল বা একক ব্যক্তির সঙ্গে বসে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া একটি অশনিসংকেত।

সারোয়ার তুষার বলেন, কী পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি। এর আগেই প্রধান উপদেষ্টার গণভোট খারিজ করার সিদ্ধান্ত ভালো কিছু নয়। ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। এটা সংস্কার করা অন্যতম মৌলিক সংস্কার বলে মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X