কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১২:৫৩ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে মিটিংয়ের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে : মঈন খান

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠকের পর সাংবাদিকে সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠকের পর সাংবাদিকে সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, ১৩ই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিংয়ের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। এটা অস্বীকারেরও উপায় নেই , যে যে কথাই বলুক। মানুষ এখন উৎসাহী, সামনের দিকে তাকাচ্ছে। মানুষ এখন চিন্তা করছে দেশে গণতন্ত্র ফিরে আসছে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপির বৈঠকের পর সাংবাদিকে সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সোমবার (১৬ জুন) সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি হয়।

ড. মঈন খান বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গ এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেয়ার জন্য। সেসব নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসার পর শিক্ষাসহ বিভিন্ন খাতে উন্নয়নের জন্য কী কী কাজ করা যায়, সেসব নিয়েও আলোচনা হয়েছে। তবে অর্থপাচার নিয়ে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, সার্বিক বিশ্বের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। কারণ পরিস্থিতি তো ঠিক নেই। আমরা শান্তিপূর্ণ একটি পৃথিবী চাই। আমরা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করি।

বিএনপির স্থায়ী কমিটিরি এই সদস্য বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শুরু হবে আবারও। সেখানে আরা কোনো কনফ্লিক্ট চাই না। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পার দেশের পরিবেশ উন্নত হয়েছে। মানুষ না খেয়ে থাকতে রাজি থাকলেও ভোট দিতে চায়। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরিবেশ থাকা জরুরি।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X